রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাঠে ফিরে আবারও আলোচনায় নেইমার

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মাঠে ফিরে আবারও আলোচনায় নেইমার

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫৩ পিএম   (ভিজিট : ০)

নেইমারের উদযাপন।

X

নেইমারের উদযাপন।

সমালোচনা, বিতর্ক আর কটাক্ষ-সবকিছুর জবাব অনেকেই কথায় দেন। কিন্তু নেইমার বেছে নিলেন ভিন্ন পথ। মাঠে নেমে গোল করলেন, তারপর গোল উদযাপনের মাধ্যমে যেন কড়া বার্তা ছুড়ে দিলেন সমালোচকদের। পোকার টুর্নামেন্ট খেলা নিয়ে যে বিতর্ক কয়েকদিন ধরে হচ্ছিল, তার জবাব তিনি দিলেন নিজের স্বভাবসুলভ স্টাইলে।

৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড শনিবার ব্রাজিলিয়ান সিরি ‘এ’ লিগে সান্তোসের হয়ে শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে জোড়া গোল করেন। ম্যাচের শুরুতেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন, এরপর শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে অন্তত এক পয়েন্ট এনে দেন তিনি।

প্রথম গোলের পর নেইমার এমন একটি উদযাপন করেন, যেখানে তিনি তাস বিলি করার ভঙ্গি করেন। এটি ছিল স্পষ্টভাবে সেই সমালোচনার জবাব, যা কয়েকদিন আগে তাকে ঘিরে তৈরি হয়েছিল।

বিতর্কের সূত্রপাত হয়, যখন সাও পাওলোতে অনুষ্ঠিত পোকার টুর্নামেন্টে নেইমারকে অংশ নিতে দেখা যায়। একই সময়ে সান্তোস দল ভেনেজুয়েলায় কোপা সুদামেরিকানা প্লে-অফ ম্যাচ খেলতে গিয়েছিল ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে। যদিও সান্তোস সেই ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পায়, তবু দলের সবচেয়ে বড় তারকাকে পোকার টেবিলে দেখে অনেক সমর্থক ও ফুটবল বিশ্লেষক তার সমালোচনা করেন।

তবে সান্তোস কর্তৃপক্ষ জানায়, নেইমার পোকার খেলতে গিয়ে দলের সফর এড়িয়ে যাননি। প্রধান কোচ কুকা জানান, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার লক্ষ্যে নেইমারকে ব্যক্তিগত ফিটনেস প্রোগ্রামের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে সাও পাওলোতেই রাখা হয়েছিল। তার মতে, দীর্ঘ ও ক্লান্তিকর ভেনেজুয়েলা সফর এই পর্যায়ে নেইমারের জন্য তেমন কোনো উপকার বয়ে আনত না।

ক্লাব আরও জানায়, টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে নেইমার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন। পরদিন তার নির্ধারিত ছুটির দিন ছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});