বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মান্দায় শহীদ রাসেল রানার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

মান্দায় শহীদ রাসেল রানার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মো. রাসেল রানার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাদ আসর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে শহীদ রাসেল রানার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত শেষে শহীদের বাসভবনসংলগ্ন স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় কশব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রশিদ, ইউনিয়ন পরিষদ সচিব আহম্মদ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ ছাড়া শহীদ রাসেল রানার পরিবারের সদস্য, স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ রাসেল রানার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, শহীদ মো. রাসেল রানা (২০) মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামের পিন্টু রহমানের ছেলে। 

তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরবর্তীতে সরকার তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট নম্বর ২৭২ প্রকাশ করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});