শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাগাছায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

মুক্তাগাছায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ০)

মুক্তাগাছা থানা

X

মুক্তাগাছা থানা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কিশোর ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৫ জুলাই) উপজেলার দুল্লা ইউনিয়নের দুটি এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পরে মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ভ্যানচালক আমির হোসেনের ছেলে হানিফ (১১) শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে বাবার সঙ্গে কাজে যাওয়া নিয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বন্দে বুরুজ এলাকায় লিটনের গরুর খামারের একটি শেডের ভেতরে ধন্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

অন্যদিকে একই ইউনিয়নের চন্ডিমন্ডপ এলাকার মোসাদ্দেদের স্ত্রী স্বর্ণা আক্তার (২০) শনিবার ভোর ৬টার দিকে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় ছিলেন বলে জানতে পারেন স্বজনরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কামরুল ইসলাম বলেন, পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অন্য একজনের মরদেহ থানায় আনা হয়েছে, এসব ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});