মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরে অসহায় তবিউরের বাড়িতে টিউবওয়েল স্থাপন করল আল মামুন ফাউন্ডেশন

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মাথাভাঙা গ্রামের বাসিন্দা হতদরিদ্র তবিউর রহমান (৬০)। দীর্ঘদিন দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করতে করতে একপর্যায়ে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলাচলের ক্ষমতা হারান তিনি। 

নিঃসন্তান এই দম্পতির জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্ত্রী কুটে বেগমও মানসিকভাবে অসুস্থ। সংসারের একমাত্র উপার্জনকারী হিসেবে তিনি অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছেন।

পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে একটি মাটির ঘর নির্মাণ করলেও আর্থিক অসচ্ছলতার কারণে বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করতে পারেননি তবিউর রহমান। ফলে প্রতিদিন দূর-দূরান্ত থেকে কষ্ট করে পানি সংগ্রহ করে আনতে হতো তার স্ত্রীকে।

তাদের এই মানবেতর জীবনযাত্রার খবর পেয়ে পাশে দাঁড়ায় আল মামুন ফাউন্ডেশন। খনিজ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তবিউর রহমানের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

সোমবার টিউবওয়েল স্থাপনের কাজ পরিদর্শন এবং তবিউর রহমানের খোঁজখবর নিতে তার বাড়িতে যান যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আল মামুন ফাউন্ডেশন মানবিক সেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন, আবু হুরাইরা সমুসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

স্থানীয়রা আল মামুন ফাউন্ডেশন ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, টিউবওয়েলটি স্থাপনের মাধ্যমে তবিউর রহমান ও তার পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হলো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});