শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাধিকা ঘরবন্দির ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন


সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

একটি সিনেমার দৃশ্য ফাঁস হওয়ার পর এমনই এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তেকে। অন্তরঙ্গ দৃশ্য শুটিং করা আর নিজের অনুমতি ছাড়া সেই দৃশ্যের ভিডিও ক্লিপ বাইরে ছড়িয়ে পড়া সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। ঘটনার পর টানা চার দিন ঘর থেকে বের হতে পারেননি তিনি।

কেবল অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও চরম আতঙ্কে দিন কেটেছে এই অভিনেত্রীর। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ সিরিজের ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে পুরোনো সেই স্মৃতি তুলে ধরেন রাধিকা আপ্তে। তিনি জানান, ভিডিওটি ফাঁস হওয়ার পর তার ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব পড়েছিল। এমনকি বাড়ির সামনে অচেনা কেউ এসে কোনো অঘটন ঘটাতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল তার মনে।

ঘটনাটি যখন ঘটে, তখন রাধিকা একটি ফ্ল্যাটে একাই থাকতেন। বাধ্য হয়ে নিজের টিমের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি। নিজের গাড়িচালক ও স্পটবয়কে ডেকে তিনি স্পষ্ট জানান, তারা যদি ভিডিওটি দেখে স্বচ্ছন্দবোধ করেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন কাজ করেন। তখন দুই কর্মীই তাকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করেন।

নিজের ভয় আর আশঙ্কার কথা উল্লেখ করে রাধিকা বলেন, অভিনয়শিল্পীর সম্মতি ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ স্ক্রিনে কোনো দৃশ্য করা আর তা ফাঁস হয়ে যাওয়ার অভিজ্ঞতা একদম আলাদা।

একই সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের আরও একটি সিদ্ধান্তের কথা জানান রাধিকা। রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে একবার একটি পছন্দের কাজ হাতছাড়া করতে হয়েছিল তাকে। কাজটির কারণে পরিবারের ওপর কোনো প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কায় সিদ্ধান্তটি নিলেও পরে নিজের ওপর লজ্জা লেগেছিল বলে জানান তিনি। ওই সময় পরিচালক অনুরাগ কাশ্যপও তাকে কাজ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});