শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রামিসাকে গলা কেটে হত্যার প্রতিবাদে পাথরঘাটায় প্রতীকি ফাসি ও মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শিশু রামিসাকে ধর্ষণ শেষে গলাকেটে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফাসির মঞ্চ তৌরি করে প্রতীকি অবস্থানও নেয়া হয়।

শনিবার (২৩ মে) সকাল ১০ টার সময় পাথরঘাটা পৌর শহরের গোল চত্তরে জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্স এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’,সিসিডিবির, প্রত্যয়, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা,দৃষ্টি মানবকল্যাণ সংস্থা, লোক মোর্চা, অ্যাকশন এইড বাংলাদেশ, সোনার বাংলা ব্লাড ফাউন্ডেশন, এক্টিভিস্টা বরগুনাসহ বিভিন্ন সংগঠন।

জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্সের সভাপতি সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সমাজকর্মী মেহেদী সিকদার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, জাকির হোসেন মিরাজ, চিত্ত রঞ্জন শীল, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের নৃশংস ঘটনার কথা দোষী নিজেই স্বীকার করেছে। এখানে আর তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয় মানববন্ধনে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});