মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

     

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। শিল্প প্রতিষ্ঠানগুলো মিডিয়াতে বিনিয়োগ করে মুনাফার জন্য। এ পেশাকে পৃষ্ঠপোষকতা দান করবে এমন কোনো কাঠামো এখনো গড়ে উঠেনি। 

সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরেন এবং রাষ্ট্রের দর্পণ হিসেবে কাজ করেন যেন রাষ্ট্র ভুল গন্তব্যে না যায়। এই পেশার অস্তিত্ব ছাড়া পৃথিবীর কোনো সভ্য দেশ এগিয়ে যেতে পারে না। তাই রাষ্ট্রের প্রয়োজনেই দায়িত্বশীল সাংদিকতাকে টিকিয়ে রাখতে হবে। 

মন্ত্রী সোমবার সকাল ১১:০০ টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্যের প্রবাহ অনেক বেশি। সেখান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ আলাদা করা বেশ কঠিন। অনেকে তথ্যকে দূষিত করার জন্য সাংবাদিকতা করেন। সাংবাদিকদের মূল লক্ষ্য হওয়া উচিত বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরা। 

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি এখন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সনাক্ত করা বড় চ্যালেঞ্জ । বর্তমানে প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহার সাংবাদিকতার পেশাতে নতুন মাত্রা যোগ করেছে। পত্রিকা থেকে আমাদের চোখ বিভিন্ন ডিভাইস ও ওটিটি প্লাটফর্মে চলে আসছে। সাংবাদিকদের এ রূপান্তরের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। 

তিনি আরও বলেন, গণমাধ্যমের কথা হলো দেশের কথা। গণমাধ্যমকে একটি কাঠামোতে না আনতে পারলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সরকার এই পেশার গুণগতমান পরিবর্তন করতে সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড, সম্পাদক নীতিমালা, পত্রিকায় বিজ্ঞাপন নীতি, পত্রিকা ছাপানোর সংখ্যাসহ টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নিয়ে কাজ করছে। এসময় তিনি মেধাবী, দক্ষ ও পেশাদার সাংবাদিকদের টিকিয়ে রাখতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের সদস্য খন্দকার কাওছার হোসেন , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় বরিশাল বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});