সোমবার , ৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব কঙ্গনার, জুড়ে দিলেন শর্ত

ঢাকা ইনফো২৪
মে ৪, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

একদিকে চলছে ভোট গণনা, অন্যদিকে দেশের নানা রাজ্যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। কেরালা, তামিলনাড়ু, আসাম ও পদুচেরিতে যখন ভোট গণনা পুরোদমে চলছে, তখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই বলিউড অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাউতকে ঘিরে নতুন একটি দাবি সামনে এসেছে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে কঙ্গনা নাকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে বিষয়টি আরও চমকপ্রদ করে তোলা হয়েছে একটি শর্তের মাধ্যমে—রাহুল গান্ধীকে আগে বিজেপিতে যোগ দিতে হবে, তারপরই তিনি বিয়েতে রাজি হবেন।

ভাইরাল হওয়া দাবিতে আরও বলা হয়, রাহুল গান্ধী যদি কখনও বিজেপিতে যোগ দেন, তবে পরদিনই তাকে বিয়ে করবেন কঙ্গনা রানাউত।

এই পোস্ট ঘিরে ইতোমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে বিষয়টি আদৌ সত্য নাকি নিছকই গুজব বা ব্যঙ্গাত্মক দাবি—সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভাইরাল পোস্টে কেউ কঙ্গনা রানাউতকে বলেন, তিনি কংগ্রেস জয়েন করতে পারেন। কেউ আবার মজা করে বলেন, ‘যাক, শেষ পর্যন্ত মনের কথা মুখে চলেই এল।’

বরাবর ঠোঁটকাটা স্বভাবের কঙ্গনা সামাজিক প্ল্যাটফর্মগুলোয় বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন। বেশ কয়েকবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনায় মুখর ছিলেন তিনি। গত মার্চে তো কঙ্গনা দাবি করেন, রাহুল গান্ধীর জন্য নাকি নারীরা অস্বস্তিতে পড়ে যান। সে সময় রাহুলকে ‘টাপোরি’ বলেও কটাক্ষ করেন কঙ্গনা।

প্রসঙ্গত, ২০২৬ সালের এপ্রিল মাসে লোকসভায় রাহুল গান্ধীর ভাষণের পর কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন। জানিয়েছিলেন কংগ্রেস নেতার কথা শুনে তাঁর নাকি মাথা ব্যথা করে। কঙ্গনার দাবি রাহুল আসল প্রসঙ্গ, গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে ভুলভাল কথা বলেন। 



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।