শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রুশ বাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধে নিহত কিশোরগঞ্জের যুবক

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে মো. জাহাঙ্গীর হোসেন (২৪) নামে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। সম্মুখসারিতে যুদ্ধরত অবস্থায় ইউক্রেনের ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তার নিহত হওয়ার খবরটি জানিয়েছেন তার সহযোদ্ধা নরসিংদীর মৃদুল হোসেন। তিনি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। শুক্রবার (২২ মে) বিকেলে ফেসবুক লাইভে এসে মৃদুল জানান, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর হয়ে তিনিসহ বাংলাদেশের ৭ জন গত ১৮ই মে সম্মুখসারিতে যুদ্ধ করছিলেন। এ সময় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হন। তাদের একজন মো. জাহাঙ্গীর হোসেন।

নিহত মো. জাহাঙ্গীর হোসেন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। নিহত অন্য দু’জনের একজনের বাড়ি মাদারীপুরে। তার নাম মো. সুরুজ কাজী। অপরজন ইউসুফ খান। তার বাড়ি কুমিল্লা জেলায়।

শুক্রবার বিকেলে করিমগঞ্জের বাগপাড়া গ্রামে গিয়ে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের বাবা হাবিবুর রহমানের মৃত্যুর পর মা জাকিয়া বেগম জীবিকার তাগিদে তিন সন্তানকে নিয়ে ঢাকায় পাড়ি জমান। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে তিনি সন্তানদের মানুষ করেন। পরিবারের দারিদ্র্য দূর করতে ঋণের টাকায় তিনমাস আগে রাশিয়ায় যান জাহাঙ্গীর। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় লোকজন ও নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সংকট কাটাতে এক দালালের মাধ্যমে তিনি রাশিয়ায় যান। জাহাঙ্গীরের ছোট ভাই জাবেদ হোসেন জানান, মানুষের কাছ থেকে ধারদেনা ও ঋণ করে তার বড় ভাই কাজের ভিসায় রাশিয়ায় যান। সেখানে গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতেন না।

জাবেদ বলেন, রাশিয়ায় গিয়ে বড় ভাই তিনমাসেও বাড়িতে কোনো টাকা পাঠাননি। তিনি বলতেন, কাজের খোঁজে আছেন। কাজ পেলেই টাকা পাঠাবেন। কিন্তু তিনি যে যুদ্ধে জড়িয়ে পড়বেন, তা পরিবারের কেউ জানতাম না। জাহাঙ্গীরের মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে। তার আড়াই বছরের শিশু সন্তান আযান হোসেন, স্ত্রী মাসুদা হোসেন, মা জাকিয়া বেগম, ভাই জাবেদ হোসেন ও বোন জান্নাতুলের কান্নায় ভারী হয়ে ওঠেছে পুরো পরিবেশ।

এর আগে জয়কা ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মো. রিয়াদ রশিদ (২৮) রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে গত ২রা মে ড্রোন হামলায় নিহত হন। তার মৃত্যুর ঘটনাও এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});