সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে আনতে উচ্চপর্যায়ের বৈঠক


সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সভার সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বর্তমান অগ্রগতি, নির্মাণকাজের অবস্থা এবং দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী অবশিষ্ট নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছায়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মানদণ্ড অনুসরণ এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন।

জবাবে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ রূপপুর প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রোসাটমের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন করে সফলভাবে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে দুই পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});