সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রোগীদের খাবার থেকে ওয়ার্ড-সবখানেই তদারকি, অনিয়মে ক্ষুব্ধ মাদারীপুর-২ আসনের এমপি

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

রোগীদের খাবার থেকে ওয়ার্ড-সবখানেই তদারকি, অনিয়মে ক্ষুব্ধ মাদারীপুর-২ আসনের এমপি

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া  আজ সোমবার  সকালে হঠাৎ মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনে আসেন। 

পরিদর্শনকালে হাসপাতালের রোগীদের জন্য রান্না করা খাবার দেখতে রান্না ঘরের ভিতরে প্রবেশ করে রান্না করা সবজি, ডাল, ডিম, পারুটি ও মাছ দেখেন। 

এসময় বস্তায় থাকা চালের মধ্যে পোকা দেখতে পান এবং রেগে যান। পরবর্তীতে রোগীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। হাসপাতালের টয়লেট পরিদর্শন করেন, সিটি স্ক্যান মেশিন রুম, পরীক্ষাগার, রোগীদের ওয়ার্ডসহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং বিভিন্ন  সমস্যা দেখতে পান।  

সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সিভিল সার্জন ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে নির্দেশনা প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, আরএমও ডা. অখিল সরকারসহ হাসপাতালের ডাক্তার ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

হাসপাতাল পরিদর্শন শেষে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে নির্দেশনা দিয়েছেন। আমরা তার নিদর্শনা অনুসরণ করে যাচ্ছি। এই সরকার স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে স্বাস্থ্য কার্ড প্রদান করেছেন। মাদারীপুর ২ আসনের মানুষ যাতে সঠিক ভাবে স্বাস্থ্য সেবা পায় তার জন্য আমিও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});