মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লোহাগড়ায় আলিনুর ফকির হত্যা মামলার আসামী আটক

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

লোহাগড়ায় আলিনুর ফকির হত্যা মামলার আসামী আটক

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের  চাঞ্চল্যকর নির্মাণ শ্রমিক আলিনুর ফকির হত্যা মামলার অন্যতম আসামী রহমান শেখকে (৩১)ফরিদপুর থেকে আটক করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত রহমান শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রহমান শেখ।

মঙ্গলবার (২১ জুলাই) রাত  ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এবং র‍্যাব-৬ (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি যৌথ দল ফরিদপুর জেলার বোয়ালমারীর হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, আসামীর ভাই রাজিব শেখ ব্যবসা করার উদ্দেশ্যে নিহত আলীনুর ফকিরের পিতা আঃ হাই ফকিরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও পাওনা টাকা ফেরত না দিয়ে আসামিরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে আলীনুরকে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর নিহত আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে সোমবার (২০ জুলাই) রাতে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫/৭ জনের নামে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৪,  তারিখ-২০/৭/২৬। মামলার পর থেকেই আসামীরা আত্মগোপনে ছিল। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই সন্দীপ আঢ্য বলেন, আটকের পর আসামীকে লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি রহমানের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা শেষে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

উল্লেখ্য, গত রবিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের প্রাইমারী স্কুলের পাশে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে প্রতিপক্ষ রাজিব শেখসহ তার সহযোগীরা ছুরি দিয়ে নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে হত্যা করে পালিয়ে যায়। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});