বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 

বুধবার (৫আগস্ট) বিকালে জুলাই  গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

র‍্যালিটি লোহাগড়া শহরের সিএন্ডবি চৌরাস্তা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডঃ ফরিদুজ্জামান ফরহাদ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদারসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর নজরুল, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সহসভাপতি এস এম শাহীন বিপ্লবসহ প্রমুখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});