
সাকিলা ফারজানা এমপি
শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ। নিজেদের মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে হবে তাদের। জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।
শনিবার (২০ জুন) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া চিকনদন্ডি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অডিটোরিয়াম হলরুমে আয়োজিত নবীন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং খন্দকিয়া চিকনদন্ডি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিস্টার সাকিলা ফারজানা এম.পি এ কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. কাজী মো. মেজবাউল আলম, মো. গোলাম কিবরিয়া চৌধুরী, মো. নজরুল ইসলাম খোকন, দাতা সদস্য ফারুক আহমেদ, হিতৈষী সদস্য মো. গোলাম কিবরিয়াসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবীন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।