সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেখ সাদীর মুক্তির দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ সাদীর মুক্তির দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনোয়ার মাঝি হত্যা মামলায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নির্দোষ দাবি করে শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেল ৫টায় মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর বাইতুল মোকাদ্দাস জামে মসজিদের সামনে আনোয়ার মাঝি হত্যা মামলা প্রত্যাহার এবং শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, সমাজসেবক শাহিনূর মাস্টার, মুক্তার মোল্লা এবং শেখ সাদীর ছোট বোন মিতা আক্তার।

বক্তারা বলেন, মতলব উত্তর থানার এফআইআর নং-১২/১০২, তারিখ: ২১ মে ২০২১; জিআর নং-১০২-এর আনোয়ার মাঝি হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দোষ শেখ সাদীকে আসামি করা হয়েছে। তারা অভিযোগ করেন, মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে মামলার বাদী মো. মোক্তার হোসেন মাঝি শেখ সাদীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। কিন্তু এরপরও শেখ সাদীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। পরে শেখ সাদী প্রবাস থেকে দেশে ফিরে চাঁদপুর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});