শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেরপুরের নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর ছোবলে বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি-গাছপালা বিধ্বস্ত

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ীতে কাল বৈশাখী ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের সময় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছ চাপা পড়ে রান্না করা অবস্থায় বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

শনিবার (২৩ মে) সকাল পৌণে নয়টার দিকে উপজেলার নন্নী পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে । এছাড়াও আকস্মিক এ টর্নেডোতে উপজেলার বিভিন্নস্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধশত কাঁচা ও টিনসেড ঘর।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছিল। এ সময় আনুমানিক পৌণে নয়টার দিকে আকস্মিক টর্নেডো আঘাত হানে। দেড় থেকে দুই মিনিটের আকস্মিক এই টর্নেডোর ছোবলে নন্নী পশ্চিম পাড়ায় রান্না করতে সময় একটি গাছ ঘরের উপড়ে পড়লে ওই গাছের নিচে চাপা পড়ে বেগম নামে এক বৃদ্ধা মারা যান।

এদিকে, উপজেলার বিভিন্নস্থানে প্রায় অর্ধশত কাঁচা ও টিনসেড ঘরের চালা উড়ে গেছে। ঝড়ে উপড়ে পড়েছে শতশত গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ও তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বেশকিছু এলাকার বিদ্যুৎ সংযোগ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার পোড়াগাঁও, নন্নী, রাজনগর, নয়াবিল ও যোগানিয়া ইউনিয়ন হয়ে বেশকিছু গ্রামের উপর দিয়ে এই টর্নেডো বয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নন্নী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, নন্নী পশ্চিম পাড়ায় গাছের নিচে চাপা পড়ে বৃদ্ধা বেগম মারা গেছেন।

ওই নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, বৃষ্টির সময় ঘরেই বসা ছিলাম। হঠাৎ টর্নেডো ছোবল মারলে মনে হচ্ছিল আমার পাকা বাড়ি উড়িয়ে নেবে। একটু পর বাইরে বেরিয়ে দেখি, আশপাশের কয়েকটি কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে। অনেক গাছপালা উপড়ে পড়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, টর্নেডোর আঘাতে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, হঠাৎ করে টর্নেডোর আঘাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেগম নামে একজন বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। উপজেলা পরিষদের পক্ষ থেকে তার দাফন কাফনের জন্য নগদ ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।

এছাড়া উপজেলার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের পর ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});