সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, দুইজনকে ফেরত পাঠাল বিজিবি

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ০)

শেরপুর জেলা প্রতিনিধি

X

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের খারামোরা সীমান্ত দিয়ে মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুইজনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ জুন) সকালে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্ত দিয়ে ওই দুই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। পরে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল তাদের সীমান্ত পিলার ১০৯৭-এর পাশ দিয়ে ভারতের দিকে ফেরত পাঠায়। বর্তমানে তারা ভারতীয় কাঁটাতারের বেড়া ও আন্তর্জাতিক সীমান্ত পিলারের মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ড এলাকায় অবস্থান করছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের সহায়তায় অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও পরিচয়-সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ দিতে পারেনি।

তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, “আজ সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। আমরা তাদের ভারতের সীমানায় রেখে এসেছি। বর্তমানে তারা ১০৯৭ নম্বর সীমান্ত পিলারের পাশে অবস্থান করছে। সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এদিকে, পৃথক এক অভিযানে ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপির টহলদল রবিবার রাতে নওকুচি সীমান্ত এলাকা থেকে মো. পিয়ার আলী নামে এক যুবককে একটি দেশীয় পাইপগানসহ আটক করেছে। আটক পিয়ার আলী ঝিনাইগাতী উপজেলার নওকুচি কুচপাড়া গ্রামের ফজল হকের ছেলে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অপরাধ দমনে সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});