রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

শ্বশুরের বিরুদ্ধে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা

প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছেলের বউকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুহল আমীন (৬৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

ভুক্তভোগী গৃহবধূ মোছা. তামান্না আক্তার বাদী হয়ে গত (২৩ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-০২, হবিগঞ্জে এই দরখাস্ত দায়ের করেন। 

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামের মো. মাসুক মিয়ার সঙ্গে প্রায় ১০ বছর আগে তামান্না আক্তারের বিবাহ হয়। মাসুক মিয়া পরিবারের জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি বিদেশে অসুস্থ হয়ে হাত-পা অচল অবস্থায় দেশে ফেরেন। শ্বাশুড়ির মৃত্যুর পর এবং স্বামীর শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে শ্বশুর রুহল আমীন তার ওপর কুদৃষ্টি দেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও হুমকি-ধামকি দিতে থাকেন। 

আরজিতে উল্লেখ করা হয়, (গত ২১ জুন)  সকাল ১০টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে গেলে শ্বশুর রুহল আমীন আবারও কুপ্রস্তাব দেন। এতে রাজি না হয়ে গৃহবধূ নিজের বসতঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। অভিযোগ করা হয়, অভিযুক্ত শ্বশুর সাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং গৃহবধূর মুখে ওড়না চেপে ধরে খাটের ওপর ফেলে শ্বাসরোধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। 

এ সময় গৃহবধূর চিৎকারে তার অসুস্থ স্বামী ও স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সেলিম আহমেদ সোনাই ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত রুহুল আমীন তার সাথেও অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ, দুর্ব্যবহার ও উচ্চবাচ্য করেন বলে জানা গেছে।

পরবর্তীতে বাদীনি বিচার লাভ ও আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে আদালতে মামলা দায়ের করেন। 

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মীর আল-আমীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});