মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শ্রীপুর পৌরসভার ৯২ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুর পৌরসভার ৯২ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভা২০২৬-২৭অর্থবছরের জন্য ৯২কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ১ শত ৭৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। একই সাথে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ৪৪ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৯শত ১৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার(২৩ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক মোঃ নাহিদ ভুঞা। 

বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তবে এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রধান মো. বদরুজ্জামান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম,ইনচর্জ,শ্রীপুর মডেল থানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর আলম, টাউন প্ল্যানার সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন