মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘সবার আগে বাংলাদেশ’ এখন সবার আগে বিএনপি: জামায়াত

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

‘সবার আগে বাংলাদেশ’ এখন সবার আগে বিএনপি: জামায়াত

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য করতে যাতে সুবিধা হয় এমন প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেয়া হচ্ছে।

বিশেষ করে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব হিসেবে দলীয় ব্যক্তি হিসেবে অভিযুক্ত শামসুল আলমকে নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করে জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাকে ওই পদে বহাল রাখা হলে স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হবে না। তাই অবিলম্বে তাকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

তিনি বলেন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের মত প্রতিষ্ঠানে বর্তমান সরকার নির্লজ্জ দলীয়করণ করছে। প্রশাসনে নির্লজ্জভাবে দলীয়করণের করে সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সবার আগে বিএনপি নীতি বাস্তবায়ন করছে বর্তমান সরকার।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ৩১ দফার ৯ ধারা ভঙ্গ করে জুলাই জাতীয় সনদ নিয়ে তালবাহানা করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদল কর্মীদের নিয়োগ দিয়ে সরকার আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে মন্তব্য করে জামায়াতের এই নেতা বলেন, এটা দেখার কেউ নেই।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});