শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরকারকে বিব্রত করার চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রতিমন্ত্রীর


অক্টোবর ২, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতা ও ব্যক্তিস্বার্থে যারা একাত্তরের চেতনাবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত মেলায়, তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত এবং সরকারকে বিব্রত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। তার দাবি, ১৯৯০ সালের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও বিএনপি ভূমিকা রেখেছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি দেশের স্বার্থ, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি। দলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হলেও বিএনপি নীতিগত অবস্থান থেকে সরে যায়নি বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদীর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন এবং নদীতীর প্রতিরক্ষা কাজের নামফলক উদ্বোধন করেন। পরে তিনি আলোচনা সভায় অংশ নেন।

এ সময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশের সদস্য, জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});