সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সরকারী চাকুরীজীবীদের অফিস সময়সূচী মেনে চলতে হবে

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সরকারী চাকুরীজীবীদের অফিস সময়সূচী মেনে চলতে হবে

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:২৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

ফলে জনগণের সেবা নিশ্চিত করতে সরকারী কর্মকর্তা, কর্মচারী সকলকে অফিস সময়সূচী মেনে চলতে হবে। সরকারী চাকুরীজীবীরা সময় মত অফিস করতে হবে। 

কেউ অনুপস্থিত থাকতে পারবেন না।  জনগণ সেবা নিতে এসে যেন কোন ধরনের হয়রানি শিকার না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে হবে। হাসপাতালগুলোতে ডাক্তারদের সময় মত উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

তিনি সোমবার (২৯ জুন) বেলা ১২ টায় শিবপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে এসব কথা বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ( ভূমি)  মুঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ।

এছাড়া তিনি উপজেলা ভূমি অফিস,  শিবপুর মডেল থানা পরিদর্শন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, বিভিন্ন স্কুলে খেলাধুলা সামগ্রী বিতরণ, নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});