মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাভার মডেল থানার ওসি ক্লোজ

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাভারে সাংবাদিকদের ওপর হামলা, মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে ব্যর্থতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলীকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

জানা যায়, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে যান দেশ টিভি ও এসএ টিভির তিন সাংবাদিক। এ সময় মাদক ব্যবসায়ী শামীমের সহযোগীরা তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো প্রধান অভিযুক্ত শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের কিছু সদস্যের সখ্যতা ছিল।

এর আগে একই ঘটনায় সাভার মডেল থানার এক এসআই ও দুই এএসআইকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সর্বশেষ মঙ্গলবার ওসি আরমান আলীকেও ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});