শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের  সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের এড.মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে।

শনিবার( ২৩ মে) সকালে গ্রামের এড.মনির উদ্দিন ও কফিল উদ্দিন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হাসপাতাল সুত্র থেকে জানাগেছে সংঘর্ষে আহত ২৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ জনকে ছাতক হাসপাতালে ভর্তি ও ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, উভয় পক্ষের মধ্যে বিগত দিনে আরো একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা ও আদালতে রয়েছে উভয় পক্ষের একাধিক মামলা। মামলার আসামী কফিল উদ্দিনের ভাই ফয়সাল আহমদ দীর্ঘদিন আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। ঈদ উপলক্ষে শুক্রবার নিজ বাড়িতে আসার পর প্রতিপক্ষরা তাকে ধাওয়া করেছে। এ নিয়ে বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিলে এলাকার গণ্যমান্যরা তাৎক্ষনিক দু’পক্ষের সংঘর্ষ থামায়। কিন্তু দুই পক্ষ শনিবার সকাল আবারো সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে গুরুতর আহত গ্রামের তজন্মুল আলীর পুত্র আক্তার হোসেন (৫০),আবুল কালামের পুত্র শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫),তৈয়ব আলীর পুত্র তাজুল ইসলাম (৫৫), আরজু মিয়ার পুত্র কেনু মিয়া (৩৫), জমির উদ্দিনের পুত্র ছালেক মিয়া (২৩) সহ আহত ২৯জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৯ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান,পুর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে গ্রামের পরস্থিতি শান্ত রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});