সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৬ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা ৪১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং পৌর অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোনাতলা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয় ও ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ৩৬ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা ৪১ পয়সা। এর মধ্যে প্রস্তাবিত উদ্বৃত্ত রয়েছে ২৬ কোটি ৮২ লাখ ১৮০ টাকা ৪১ পয়সা।

বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১৬৪ টাকা ৩৯ পয়সা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬ টাকা ২ পয়সা। অন্যদিকে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩৫ লাখ টাকা।

পৌর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়, আগামী অর্থবছরে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম, নাগরিক সেবা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাজেট ঘোষণাকে ঘিরে পৌরবাসীর প্রত্যাশা, পরিকল্পিত ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সোনাতলা পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});