মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

হোটেলের ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু: প্রাইভেট শিক্ষক গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রংপুর: রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহান নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছে তার পরিবার। ওই মামলায় রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পর কোতোয়ালি থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। পরে ঘটনার রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তোলা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাকিন ছিলেন নুজসাতের প্রাইভেট শিক্ষক। তবে মৃত্যুর আগে তাদের মধ্যে নানা টানাপোড়েন তৈরি হয় বলে অভিযোগ পরিবারের।

গ্রেফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিন দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি বলেন, ‘আমি প্রায় তিন মাস আগে থেকে নুজসাতসহ একাধিক শিক্ষার্থীকে ব্যাচ হিসেবে পড়াতাম। একপর্যায়ে জানতে পারি, নুজসাত আমাকে পছন্দ করে। তখনই তাকে ওই ব্যাচ থেকে বের করে অন্য ব্যাচে পাঠিয়ে দিই। আমি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই।’

তবে নুজসাতের পরিবারের অভিযোগ, সাকিনের আচরণ ও প্ররোচনাই তাদের মেয়েকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নিহত নুজসাত জাহান রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, সোমবার (২২ জুন) বিকেলে নুজসাত একাই নর্থভিউ হোটেলে আসেন। পরে তিনি লিফটে করে সরাসরি ছাদে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৪টা ৫৪ মিনিটে তিনি ছাদে ওঠেন এবং রাস্তার বিপরীত দিকে মুখ করে রেলিংয়ে বসে থাকেন।

তিনি বলেন, ‘রেলিংয়ে বসে থাকা অবস্থায় নুজসাত নিচে পড়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনাস্থল ডিবি কার্যালয়ের বিপরীত পাশে হওয়ায় পুলিশ দ্রুত সেখানে পৌঁছে। প্রায় এক ঘণ্টা পর অ্যাম্বুলেন্সে করে মরদেহটি ডিবি কার্যালয়ের বিপরীত পাশ থেকে সরিয়ে নেওয়া হয়।’

উপ-পুলিশ কমিশনার আরও জানান, কী কারণে নুজসাত ছাদে গিয়েছিলেন এবং এতে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি হোটেলের অতিথি ছিলেন না। ঘটনাটি তদন্তে পিবিআই ও সিআইডি কাজ করছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন