শনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

ঢাকা ইনফো২৪
মে ৩০, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আটকা পড়া এই ১৩টি ভারতীয় জাহাজের মধ্যে একটি এলপিজিবাহী ট্যাংকার জাহাজ, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার জাহাজ, ৩টি কন্টেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ এবং একটি ড্রোজার রয়েছে।

এএফপিকে উপেশ কুমার শর্মা বলেন, “আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো এই জাহাজগুলো ভারতে ফিরিয়ে আনা।

জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলো এবং ভারতের সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানা গেছে।

ইতোমধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের দিকে রওনা হয়েছে বলেও এএফপিকে জানিয়েছেন উপেশ কুমার শর্মা।

সেই ট্যাংকার জাহাজটির নাম নিসোস কেরোস। প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল আছে জাহাজটিতে। গত ২৫-২৬ মে হরমুজ প্রণালি অঞ্চল থেকে ভারতের দিকে রওনা হয়েছে নিসোস কেরোস।

উপেশ জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক এবং ক্রু রয়েছেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা এই জরুরি অভিযানের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এএফপিকে বলেন, “ভারতের সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; সেই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক-ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা জরুরি।”

সূত্র : এএফপি, গালফ নিউজ



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন