শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু ঠেকাতে শেরপুরে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান


অক্টোবর ৩, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শেরপুর পৌরসভায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ড্রেন, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পৌরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে শহরের সিংপাড়া মোড় থেকে মধ্য সেরী পর্যন্ত সড়কের দুই পাশের ড্রেন ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়। শেরপুর পৌরসভার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

পরিচ্ছন্নতা অভিযানে স্কাউট, আজকের তারুণ্য ও পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশের ড্রেন, জলাশয় ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর প্রজননস্থল কমানো সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাস বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। পাশাপাশি পৌর এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});