বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

হাবিপ্রবিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন (মঙ্গলবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নীল-সাদা পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। 

এ সময় পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাসের সড়কগুলো।

আয়োজকদের মতে, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থকদের আবেগ, ভালোবাসা ও ঐক্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ইসিই ২২ ব্যাচের শিক্ষার্থী মোকাদ্দেছ হোসেন রাসেল বলেন, আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU) থেকে আমরা আর্জেন্টিনা সমর্থকরা আগামীকালের আর্জেন্টিনা দলের খেলা উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা আমাদের প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেছি।

আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগ ও গর্বের প্রতীক। আমরা আশা করি, গতবারের মতো এবারও দলটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

এই শোভাযাত্রার মাধ্যমে আমরা খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। সকল দলের প্রতি সম্মান রেখে আমরা আমাদের প্রিয় দলের জন্য শুভকামনা জানাই।

ভামোস আর্জেন্টিনা! 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});