বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২০২৮ সালের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৯০ শতাংশ কাজ শেষ হবে


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের ৯০ শতাংশ কাজ শেষ হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

তিনি বলেন, সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত যেসব এলাকায় জমি অধিগ্রহণের কারণে প্রকল্পের কাজ কিছুটা ধীরগতিতে চলছে, সেসব জায়গায় শিগগিরই অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হবে। সিলেট বিভাগের উন্নয়নে আগামী একনেক সভায় ৫ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হবে। হবিগঞ্জের সব উপজেলায় সড়ক উন্নয়নের কাজও সম্পন্ন করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, স্বাধীনতার পর সিলেটে এত বড় প্রকল্প আর কোনো সরকার নেয়নি। এত সংখ্যক উন্নয়ন প্রকল্পও এর আগে আসেনি। উন্নয়নের মাধ্যমে বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।

অনলাইন জুয়া, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকার কঠোর আইন করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশে এসবের কোনো অস্তিত্ব থাকবে না। আগামী দিনে হবিগঞ্জবাসীও এসব পদক্ষেপের সুফল পাবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দলের শীর্ষ নেতৃত্ব শৃঙ্খলায় বিশ্বাস করে এবং বিএনপিও একটি সুশৃঙ্খল দল। কোনো অবস্থাতেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। নেতার নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতা তারেক রহমানের বাইরে কোনো নেতা নেই। আমরা সবাই দলের কর্মী।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাম্মী আক্তারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});