২৪ এর গণঅভ্যুত্থানের বড় অর্জন ক্যাম্পাসে সন্ত্রাসবাদ শূন্যে নেমেছে: সাদিক কায়েম

২৪ এর গণঅভ্যুত্থানের বড় অর্জন ক্যাম্পাসে সন্ত্রাসবাদ শূন্যে নেমেছে: সাদিক কায়েম

২৪ এর গণঅভ্যুত্থানের বড় অর্জন ক্যাম্পাসে সন্ত্রাসবাদ শূন্যে নেমেছে: সাদিক কায়েম

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ০)

ভিপি সাদিক কায়েম

X

ভিপি সাদিক কায়েম

ক্যাম্পাসে সন্ত্রাসবাদ শূন্যে নেমে যাওয়া ২৪ এর গণঅভ্যুত্থানের বড় অর্জন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি শেষে এ কথা বলেন তিনি।

ক্যাম্পাসে সন্ত্রাসবাদ শূন্যে নেমে যাওয়া ২৪ এর গণঅভ্যুত্থানের বড় অর্জন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি শেষে এ কথা বলেন তিনি।

এ সময় ডাকসু ভিপি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন–হল, ক্যাম্পাসে এখন সব সংগঠন সমানভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, শূন্যে নেমে এসেছে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা চেয়েছেন। অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বিদেশেও গৌরবজ্জ্বল অবদান রাখছেন তারা।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।