সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় নলছিটির নাচনমহল বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

জরিমানা আদায় করা প্রতিষ্ঠান গুলো হলো মা মেডিকেল হল মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১২,০০০ টাকা।বিশ্বাস মেডিকেল হল মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১,০০০ টাকা।

লাইভ বেকারি পণ্যের মূল্যতালিকা না থাকায় ৩,০০০ টাকা।

রাকিব স্টোর মূল্যতালিকা না থাকায় ১,০০০ টাকা।

শাহ আলম স্টোর মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১,০০০ টাকা।

অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান: “নাচনমহল বাজারে কয়েকটি দোকানে মূল্যতালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৫টি প্রতিষ্ঠানকে ১৮,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});