মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি বান্দরবান থেকে গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ভোলা: ভোলা সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি শাহ জামালকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

সোমবার (২৩ জুন) দুপুরে বান্দরবান জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেন র‍্যাব-৮-এর ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান শুভ।

ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান শুভ জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ‘ঘটনার দিনই র‍্যাব-৮-এর ভোলা ক্যাম্পের একটি চৌকস দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর আজ র‍্যাব-৮ ভোলা ক্যাম্প এবং চট্রগ্রামের র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে এজাহারনামীয় ১ নম্বর আসামী শাহ জামালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।’

এর আগে, গত ১৬ জুন দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জামাল ওই একই গ্রামের কাঞ্চনের ছেলে বলে জানা গেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন