Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

লামায় অনাথ শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবান জেলার লামা উপজেলায় জমি দখলের অপচেষ্টা, হুমকি-ভয়ভীতি প্রদর্শন ও শিশুদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামস্থ রংখ্রেদঃ অনাথ আশ্রমের শিশুরা এ মানববন্ধন করেন।

এতে অনাথ আশ্রম পরিচালক উথোয়াইগ্য মার্মা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ম্রো, মারমা, খিয়াং, খুমি, চাক, ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের প্রায় ১২২ জন এতিম অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুদেরকে আশ্রমে লালন পালনসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু স্থানীয় মো. ইউছুপ নিজেকে সাংবাদিক ও কৃষকলীগ সভাপতি পরিচয়ে আশ্রমের বৈধ ভোগদখলীয় জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের উপর প্রভাব বিস্তার এবং তার সহযোগিদের মাধ্যমে আশ্রমের লোকদেরকে নিয়মিত ভয়ভীতি সৃষ্টি করছেন। বিশেষ করে তার সহযোগি আবুল হোসেন (আবু মিয়া) আশ্রমে অনাধিকার প্রবেশ করে শিশুদের মধ্যে আতংকের সৃষ্টি করছেন। মিথ্যা দাবী তুলে তথা কথিত ২৫০নং হোল্ডিং এর জমির অযুহাতে আশ্রম উচ্ছেদের পায়তারা চালাচ্ছেন মো. ইউছুপ। এই পরিস্থিতিতে আশ্রমের শিশুদের মানসিক ও শারিরীক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

তাই ঘটনার সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী তুলে উথোয়াইগ্য মার্মা আরও বলেন, আশ্রমের জমির উপর সকল অবৈধ অপচেষ্টা বন্ধসহ জমির প্রকৃত অবস্থা যাচাই করে ইউছুপ কর্তৃক মিথ্যা দাবী প্রতিহত করতে হবে। মানববন্ধন শেষে আশ্রমের জমি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিনের মাধ্যমে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান বরাবরে স্মারক লিপি প্রদান করেন আশ্রম পরিচালক উথোয়াইগ্য মার্মা।

তবে উথোয়াইগ্য মার্মার সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে অভিযুক্ত মো. ইউছুপ বলেন, লামা উপজেলার ২৯৩ নং ছাগল খাইয়া মৌজার ২৫০ নং হোল্ডিং এর মালিক আলুংসে মার্মা থেকে ৩৫ শতক জমি ক্রয় করে ভোগ করে আসছি। একই হোল্ডিং থেকে উথোয়াইগ্য মার্মা তার মায়ের নামে ৫শতক জমি ক্রয় করে সেখানে বসতঘর করে স্থীত আছেন।

মো. ইউছুপ আরও দাবী করেন, উথোয়াইগ্য মার্মা আশ্রমের নামে আমার ক্রয়কৃত ৭শতক জমি জবর দখল করেন। পরে আমি ২০২৫ সালের ২৫ জুলাই উপজেলা নির্ব্যহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী অভিযোগ করি। এ প্রক্ষিতে আদালত বিবাদীর প্রতি বিরোধীয় জায়গায় স্থিতিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পরে উথোয়াইগ্য মার্মা আরও প্রায় ৫শতক জায়গা জবর দখলের পায়তারা করছেন, আইন কানুন মানে না। এসব ঘটনায় সর্বশেষ গত ৭ এপ্রিল উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি, যা তদন্তাধীন আছে। বর্তমানে উথোয়াইগ্য মার্মা আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে চরম মিথ্যাচারের মাধ্যমে স্পর্শকাতর ইস্যু তৈরি আমার জমি দখলের ষড়যন্ত্র করছেন মাত্র।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।