Dhakainfo24
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৬, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমানের রাজধানী মাস্কাটে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সংঘাত শুরুর পর থেকেই ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। দেশটি উত্তেজনা প্রশমনে আলোচনার আয়োজনের পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে অবৈধ ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলোচনায় কূটনীতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।

এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও ফোনে কথা বলেন আরাঘচি। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।