Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সেনাবাহিনীকে ব্যারাকে ফেরার বিষয় পরিষ্কার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিদ্যমান আইন অনুযায়ী সরকারের প্রয়োজন অনুসারে সেনাবাহিনী মাঠে মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথাবলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী বর্তমানে দায়িত্ব পালন করছে, তবে ধাপে ধাপে তাদের প্রত্যাহার করা হবে।

দেশে জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। তার দাবি, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার এ বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত।

এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার সংক্রান্ত পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয় বলে জানান মন্ত্রী।

এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।