Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

১১০ কেজি গাঁজা সহ শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২ জন বৌদ্ধ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দেশটির কাস্টমস বিভাগ। 

বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ভিক্ষুরা মূলত শিক্ষার্থী। তারা থাইল্যান্ড থেকে ভ্রমণ শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পরই তাদের আটক করা হয়। প্রত্যেক ভিক্ষুর লাগেজে প্রায় ৫ কেজি করে উচ্চমাত্রার মাদক ‘কুশ’ লুকানো ছিল। অজ্ঞাত এক দাতার সৌজন্যে ৪ দিনের সব খরচসহ থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তারা। তবে ভ্রমণের আয়োজক হিসেবে অভিযুক্ত ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর উপশহর থেকে পরবর্তীকালে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কলম্বোর একটি উপশহর থেকে একজন ভিক্ষুকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনিই পুরো সফরের আয়োজন করেছিলেন।

তদন্তে জানা যায়, অভিযুক্ত ওই ভিক্ষু অন্যদের জানিয়েছিলেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে এবং একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করবে।

শ্রীলঙ্কার মাদকদ্রব্য দমন ব্যুরো আটক ভিক্ষুদের মোবাইল ফোন তল্লাশি করে বেশ কিছু ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবকাশযাপন করতে দেখা যায়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, স্কুল সরঞ্জাম ও মিষ্টির ভেতরে বিশেষ কায়দায় লুকানো এই মাদকের বিষয়ে আটক ভিক্ষুরা হয়তো অবগত ছিলেন না।শ্রীলঙ্কার বিমানবন্দর দিয়ে ভিক্ষু দলের এমন মাদক পাচারের ঘটনা এটিই প্রথম, যা দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।