Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই দাবি ইরানের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই দাবি ইরানের

যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই দাবি ইরানের

স্বাধীন দেশগুলো কীভাবে চলবে বা কী করতে হবে বা- এ বিষয়ে যুক্তরাষ্ট্র আর হুকুম দেওয়ার অবস্থায় নেই বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনা করছে, ঠিক সেই সময়েই তেহরানের পক্ষ থেকে এ মন্তব্য এসেছে। 

যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগত জলপথ কার্যত বন্ধ করে রেখেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক ধাক্কা লেগেছে এবং সংঘাত নিরসনের আলোচনায় এই প্রণালি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই।’ 

তিনি আরও বলেন, ওয়াশিংটনকে এখন অবশ্যই তাদের অবৈধ ও অযৌক্তিক দাবি পরিত্যাগ করতে হবে।

যুদ্ধবিরতি লড়াই থামিয়ে রাখলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধানের আলোচনায় এখনো কোনো ফলাফল আসেনি। তবে ইরানের নতুন যে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে, তাতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা বলা হয়েছে। 

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে তালায়ি-নিক বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে; বিশেষ করে এসসিওর সদস্যদের সঙ্গে নিজেদের প্রতিরক্ষামূলক সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।