Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কাল পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ, বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে কাল। এঅবস্থায় বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গত ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোটগ্রহণ হয়। কাল বুধবার (২৯ এপ্রিল) হবে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এতে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ মানুষ ভোট দেবেন। এ উপলক্ষে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর ২ হাজার ৪০০ কোম্পানিকে মোতায়েন করা হয়েছে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা থেকে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়া রাস্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে বলে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে। গত ২৬ এপ্রিল থেকে এ কড়াকড়ি আরোপ করা হয়। যা কাল ভোটগ্রহণ পর্যন্ত চলবে।

চলাচল সীমিতের বিষয়টি পেট্রাপোল স্থলবন্দরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর।

পিটিআইকে বিভাগীয় ম্যাজিস্ট্রেট বলেছেন, “উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত এলাকাগুলোতে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষ এবং যানবাহন চলাচলে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা ভো শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।”

এরআগে প্রথম ধাপের নির্বাচনে প্রায় ৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে রাজ্যটিতে সরকার গঠনের পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।