শেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্বপালন কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বাতেন ও মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, নায়েবে আমির মাওলানা নুরে আলম সিদ্দিকী, শহর আমির মাওলানা নুরুল আমিন এবং শহর সেক্রেটারি ডা. হাসানুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেরপুর জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
