Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠন হবে: আইনমন্ত্রী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত কমিটিতে সরকারি দলের ৭ জন সদস্য এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য রাখা হবে। এ সময় তিনি বিরোধী দলকে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের ৫ জন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান সংসদকে জানান, ইতোমধ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে এ বিষয়ে বিরোধী দলের মধ্যে আরও আলোচনা প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, সংবিধান সংশোধন নিয়ে তাদের ‘ধারণাগত পার্থক্য’ রয়েছে। বিরোধী দল সংস্কার (রিফর্ম) চাইলেও এখানে সংশোধনী (অ্যামেন্ডমেন্ট) আনা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলীয় নেতা আরও বলেন, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। দলীয়ভাবে আলোচনা শেষে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।