Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পাংশার রবিউল ইসলাম পলাশকে হাফেজ্জী সেবা পদক-২০২৬ প্রদান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

মানবিক ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বিশ্বাসবাড়ির কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রবিউল ইসলাম পলাশকে হাফেজ্জী সেবা পদক ২০২৬ প্রদান করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে ঢাকার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক (দা.বা.)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মাননা পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জাহিদ হোসেন এমপি।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রবিউল ইসলাম পলাশ এ সম্মাননা পদক পাওয়ায় তাঁর নিজ এলাকার মানুষ গর্বিত। তাঁর এই সাফল্যের জন্য সকলেই আনন্দিত। বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম পলাশ সরিষা ইউনিয়নবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।