Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলায় আজ বুধবার দুপুরে বজ্রপাতে চারটি গরু মারা গেছে। উপজেলার উত্তর কদমতলা , উত্তর রাজপুর ও ধানসাগর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কবীর হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। বজ্রপাতে গোয়ালে বেধে রাখা দুইটি গরুর একটি মারা গেছে। অপর গরুটি অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া উত্তর রাজাপুর গ্রামের তোফাজ্জল হাওলাদারের একটি, ধানসাগর রাজাপুর -সাভারপার নামক স্থানে ডালিম বয়াতি ও শহিদুল হাওলাদারের একটি করে গরু মাঠে বজ্রপাতে মারা যায়।

উত্তর কদমতলা গ্রামের গৃহকর্তা কবীর হোসেন জানান, আসন্ন কোরবানীর হাটে বিক্রির জন্য তিনি দুইটি গরু লালন পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে গরুর মালিক জানান। অপরদিকে বুধবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত শরণখোলা উপজেলায় ঝড়ো হাওয়ার সাথে ব্যপকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঝড়ো হাওয়ায় গ্রামাঞ্চলে অনেক স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে । কৃষক বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে , এছাড়াও কয়েক ঘন্টা যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।