Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দুইটি খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
এদিকে দিনের দ্বিতীয় খেলায় বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার। এসময় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন,সহ সভাপতি নুরুল আবসার বাবুল,কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী ইলিয়াস হোসেন,সাবেক প্রধান শিক্ষক ইউসুফ মিয়া সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা পরিচালনা করেন শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল, উসাইমং মারমা, দেবানন্দ বড়ুয়া এবং মো: ইসমাইল হোসেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।