Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুলিশের ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।

“এসআই আশিক” পরিচয়ে এক ব্যক্তি স্থানীয় এক যুবকের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেছে বলে জানা গেছে। ভুক্তভোগী সুমন বিশ্বাস (পিতা: রায়চরণ বিশ্বাস), কাশালিয়া ইউনিয়নের চকসিন নায়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি জানান, ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর থেকে তার মোবাইল নম্বর ০১৭১০৮২৬৬২২-এ কল করে “এসআই আশিক” পরিচয়ে এক ব্যক্তি কথা বলে। কলদাতা দাবি করেন, তার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয়েছে এবং ২০ হাজার টাকা দিলে মামলার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া সম্ভব।
বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এবং মুকসুদপুর থানায় যোগাযোগ করে জানা যায়, “আশিক” নামে কোনো এসআই সেখানে কর্মরত নেই। অর্থাৎ এটি একটি প্রতারণার চেষ্টা বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়দের ধারণা, একটি প্রতারক চক্র পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রতারকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি, এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সকলকে আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।