ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাইনবোর্ডবিহীন একটি কেক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, কারখানাটির কোনো বৈধ লাইসেন্স নেই। লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এ সব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “কারখানায় একাধিক গুরুতর অনিয়ম পাওয়া গেছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
