Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সোনামনিরা কেমন আছো, নকল আর চলবে না: শিক্ষামন্ত্রী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদে আবেগঘন ভঙ্গিতে শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “আমি অতি আদরের সোনামনিদের জন্য বলব- তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। নকল, প্রশ্নফাঁস, জালিয়াতি- কোনো কিছুই আর চলবে না।”

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষাব্যবস্থায় অনিয়ম, বিশেষ করে নকল ও প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়; বরং নৈতিকতা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার জন্যও গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের সৎভাবে পড়াশোনা করে নিজেদের যোগ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এদিকে, নকল ও প্রশ্নফাঁস নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তার বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ও ট্রলও দেখা গেছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।