Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নিজের পদত্যাগের বিষয় পরিস্কার করলেন তামিম ইকবাল

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতির পদ থেকে তামিম ইকবাল পদত্যাগ করছেন—এমন আলোচনা কয়েক দিন ধরে চলছিল। তবে সেই গুঞ্জনকে সত্যি নয় বলে স্পষ্ট করেছেন তিনি।

মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, তিনি পদত্যাগের কোনো চিন্তাই করেননি এবং নির্বাচনে অংশ নেবেন। তার ভাষায়, গঠনতন্ত্র যা অনুমোদন দেয়, সেটাই তিনি অনুসরণ করবেন।

তিনি আরও বলেন, অ্যাডহক কমিটি থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই এবং শুরু থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে আসছেন। আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে তিনি আশা প্রকাশ করে জানান, তার অধীনে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী জুনের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনের কথা আগে থেকেই বলা হচ্ছে, আর আগামী ৩ মে বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত তারিখ নির্ধারণ হতে পারে।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়।

১১ সদস্যের সেই অ্যাডহক কমিটির সভাপতি করা হয় তামিমকে। তার মূল দায়িত্ব হচ্ছে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া। অর্থাৎ আগামী ৬ জুনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।