Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কেশবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা হয়।

ফাইনাল খেলায় বালক ও বালিকা উভয় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়। বালক বিভাগে নয়ালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে নয়ালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পূর্ব দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বালিকা দলও চ্যাম্পিয়ন অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। সেরা খেলোয়ার বালক বিভাগে নয়ালখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইকতারুল এবং সেরা খেলোয়ার বালিকা বিভাগে পূর্ব দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুনতাজ বেগম।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোসা. মাহমুদা বেগম এবং কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ শাহ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সমানভাবে গুরুত্বপূর্ণ। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পরাজিত দলকে আগামীতে আরও ভালো প্রস্তুতি নিয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।