জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমানে রাজাকার ও আলবদর প্রসঙ্গটি আর প্রাসঙ্গিক নয়। তিনি দাবি করেন, সংসদে উপস্থিত কেউই রাজাকার বা আলবদর ছিলেন না।
নিজ দলের অবস্থান তুলে ধরে তাহের আরও বলেন, তারা জামায়াতে ইসলামীর নেতৃত্বে আছেন এবং মুক্তিযোদ্ধা প্রসঙ্গে কথা উঠলে তিনিও নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করেন বলে মন্তব্য করেন।
এই নেতা বলেন, আমার বাড়ি বর্ডারে। বাড়িটা একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে তারা প্রথমে এসে আমাদের উঠান ইত্যাদিতে স্থানে আশ্রয় নিত।
‘আমরা তাদের কিছু নাস্তা খাওতাম আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম’ উল্লেখ করে তিনি বলেন, যখন সেনাবাহিনী টহল বন্ধ থাকত আমরা তাদেরকে (যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে) গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।
কুশল/সাএ
